
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন আরএডি প্রান্তিক আবাসিক এলাকার গোয়ালপাড়া প্লটের উত্তর-পশ্চিম কোণে দেওয়ালের পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড অ্যামুনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।
র্যাবের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যেতে পারে। তবে অস্ত্রগুলোর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
র্যাব-৫ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রের মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার