
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রায়হানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজশাহী নগরের হড়গ্রাম চারখুটা মোড় এলাকার একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রায়হান, রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজিব আহমেদ, রাজশাহী কলেজ শাখার ছাত্রদল নেতা শাহাদত হোসেন ও মো. মেরাজুল ইসলাম মেরাজ।
এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার