
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রহনপুর-আড্ডাগামী পাকা রাস্তার পাশে আমগাছের ঝোঁপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার