
নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, তরুণ সমাজ ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরের হোটেল এক্সের সম্মেলন কক্ষে দ্য আর্থ সোসাইটির উদ্যোগে গ্রিন ভয়েজ প্রকল্পের আওতায় আয়োজিত এক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাসিক প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয় বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; বরং সব অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বনায়ন ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে কেবল ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে পরিচিত করাই নয়, বাস্তব অর্থে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার