
বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।
জমাদিউস সানির পর হিজরি বর্ষপঞ্জিতে আসবে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে মুসলিম উম্মাহর বহুল প্রতীক্ষিত পবিত্র রমজান মাস।
তবে রমজান শুরুর এই তারিখ সম্ভাব্য। চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। এ বিষয়ে যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার