
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর সাহেব বাজারের মুন হোটেল থেকে তানোর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে আটক করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ( ২৭ জুন) রাত ১১টা ২০ মিনিটে মুন হোটেলে অবস্থান করছিলেন মাইনুল ইসলাম স্বপন। সেসময় যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হোটেলে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং আটক করেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেন।
এই ঘটনার পর নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, মহানগর বিএনপির একজন প্রভাবশালী নেতা ঘটনার সময় সংশ্লিষ্টদের হোটেলে প্রবেশে বাধা দেন এবং প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি করছেন, অভিযুক্ত মহানগর বিএনপি নেতা এ ঘটনায় নীরব ভূমিকা পালন করেছেন এবং অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছেন। বিষয়টি নিয়ে মহানগর বিএনপির ভেতরে ক্ষোভ ও উত্তেজনা বাড়ছে।
এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার