
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দূর্গাপুর থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ শরীফ (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযানে তার হেফাজতে থাকা মাটির নিচে লুকানো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে দূর্গাপুর থানাধীন জয়নগর কুলনঠিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর শরীফুল স্বীকার করে, অস্ত্রটি তার শ্বশুরবাড়ির খড়ের ঘরের নিচে লুকানো ছিল।
র্যাব জানায়, শরীফুল একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার