
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ‘ESKUF’ উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে পত্নীতলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, র্নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০) । এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ‘ESKUF’ উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার