নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী: নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় আখখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার একটি আখখেতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো জিডিমূলে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব অস্ত্র সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার