
প্রেস বিজ্ঞপ্তিঃ
রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রয়াত সাংবাদিক সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আগামী ১৩ নভেম্বর, শুক্রবার, কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিন বাদ জুমা নগরীর হেতেম খাঁ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদসংলগ্ন গোরস্থানে তাঁর কবর জিয়ারত করা হবে। এ সময় মরহুমের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া ও কবর জিয়ারত কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
সবার আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণ কাম্য।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার