
শামীম হোসাইন,বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় "জয় বাংলা "স্লোগান লিখা ও চাঁদাবাজির বিরুদ্ধে উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি হাটগাঙ্গোপাড়া বাজার কারিগরি কলেজ মোড় থেকে শুরু করে তেঁতুলতলা মোড়ে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাগমারা উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশরাফুল হক, উপজেলা তালিমুল কুরআন পরিচালক মাওলানা জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি অধ্যাপক আয়নুল হক, গোবিন্দ পাড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মুহাম্মাদ বাবুল হুসাইন, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শাহার আলী গোবিন্দপাড়া ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি মোঃ আবু রায়হান বাগমারা পশ্চিম শিবির সভাপতি মোঃ আঃ রাকিব সেক্রেটারি মোঃ মিকদাদ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন-যে কোন ধরনের ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে উপজেলা জামায়াতে ইসলামী সব সময় সজাগ রয়েছে।যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের শক্ত হাতে দমন করা হবে।
উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মো. শাহিন আলম।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার