
মো:শাহান আলী ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়ায় আবু তালেব মেমোরিয়াল স্কুলের স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবু তালেব মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক তাহছিন নূরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, বেড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. আব্দুস সাত্তার এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুসাইন আহমেদ,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন,সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল
এম এম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরহুমের কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার আবু তালহা নূরী। এ সময় শাহজাদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম আবু তালেব মাস্টারের জীবন, কর্ম ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, এ অঞ্চলে শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আল জামিয়া আল ইসলামিয়া মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নোমান। সভাপতির বক্তব্যে তাহছিন নূরী খোকন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর পিতার স্বপ্নের প্রতিষ্ঠানটির জন্য সবার দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার