
রাজশাহীতে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর মো. রাহাত নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। রাহাতের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।
নিখোঁজ রাহাতের বাবার নাম মো. তফিজুল ইসলাম। তাঁদের ঠিকানা লিলি হলের মোড় এলাকায়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় রাহাতের পরনে ছিল খয়েরি রঙের জুব্বা। তার চোখে ছিল সাদা চশমা। কাঁধে একটি স্কুলব্যাগ এবং হাতে আরেকটি ব্যাগ ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহাতকে কোথাও দেখা গেলে বা তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত ০১৭২৬৭৪৬৩৪২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার