
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মান্দা উপজেলা ছাত্রদল নেতা রিসালাত ই সাজিদের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে অংশ নেন টেক্সটাইল বিষয়ক সাধারণ সম্পাদক মাহিন ইসলামসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন মান্দা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অমিত, ছাত্রদল নেতা অনিক আহমেদ, নিরব, শুভ, জাকারিয়া, মুস্তাকিম মোল্লা, আরিফ, নাহিদ হাসান ও মুদ্দাসিরসহ অনেকে।
বিক্ষোভকারীরা বলেন, ”মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে বাবুল চৌধুরী, বিশ্বজিৎ, বেলাল ও বাদল পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এর প্রতিবাদে ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।”
এ সময় নেতাকর্মীরা মিথ্যা তথ্য প্রচার বন্ধের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার