
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশের।
গ্রেপ্তারকৃত মোসা: দোলন (৩২) মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: দুলালের মেয়ে ।
মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ পিয়াজুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দোলনকে আটক করা হয়। এ সময় তার দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার