
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বেলপুকুর, বোয়ালিয়া ও রাজপাড়া থানা-পুলিশ এসব অভিযান চালায়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে বেলপুকুর থানার পুলিশ ভড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আশাদুলকে (২৭) গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. সাদেকের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আশাদুলের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ২০ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ খরবোনা নদীর ধার এলাকার রমনা পট্টিতে অভিযান চালায়। এ সময় খরবোনা নদীর ধার (বাজে কাজলা) এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম নজুর ছেলে মো. রনি (৩৬) এবং মো. মিনালের ছেলে মো. সেন্টুকে (৩১) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২১ অক্টোবর সকাল সাতটার দিকে রাজপাড়া থানার পুলিশ সিটি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মো. ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে (২৬) গ্রেপ্তার করে। তিনি হেতেমখাঁ লিচুবাগান এলাকার মো. আইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নতুন বিলসিমালা বন্ধগেট এলাকায় বসবাস করেন। এ সময় তাঁর কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার