
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ মো. মিনহাজুল মুন্না (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর হেফাজত থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের রেলক্রসিংয়ের পূর্ব পাশে নতুন হড়গ্রাম এলাকার প্রাম্ভিক আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিনহাজুল মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁর হেফাজত থেকে ১৪৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মিনহাজুল মুন্না রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জয়নাল আবেদিন দুলাল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার