
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ মর্জিনা বেগম ওরফে অঞ্জিলা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাতটার দিকে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ বালিয়া গ্রামের মিঠুর মোড়ের পশ্চিম পাশে ধুতরাবন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, ধুতরাবন এলাকা থেকে আসা একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোরিকশার যাত্রী মর্জিনা বেগমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মর্জিনা বেগম কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মো. মিলন হোসেনের স্ত্রী এবং মৃত পাঁচু শেখের মেয়ে। বর্তমানে তিনি দামকুড়া থানার ধুতরাবন গ্রামে বসবাস করেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার