
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ৬ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাটাখালী, শাহমখদুম, বেলপুকুর থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাটাখালী থানার চক কাপাসিয়া গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: মজনু আলী (৩৮), শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের মো: আবু তাহেরের ছেলে মো: রতন আলী (৪৫), একই থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের মো: মোকসেদ আলীর ছেলে মো: সাদরুল ইসলাম (৩৮), বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: সাইদ আলী (৩৮); একই থানার দক্ষিণ জামিরা গ্রামের মো: তেসান আলীর ছেলে মো: আল-আমিন (২২) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মো: আ: রহমানের ছেলে মো: মেহেদী হাসান ওরফে হাসান (২৭)।
গত ৭ ও ৮ জুন মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশিতে মোট ১৫৫ গ্রাম গাঁজা, ১৬ পিস ইয়াবা এবং ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল-আমিনের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক ও অস্ত্র আইনে একটি করে মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার