
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানা এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাদু (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১৮ মে) সকালে থানার চারখুটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, চেক জালিয়াতি মামলায় আদালত সাদুকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার