
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, অন্যান্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মীর হোসেন দীপু (৪৪) ও মো: সাজ্জাদ আলী (৩২)। যুবলীগ কর্মী দীপু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দাদনচক গ্রামের মৃত কফিল উদ্দিন টুলুর ছেলে ও সাজ্জাদ আলী রাজশাহী জেলার দূর্গাপুর থানার বেলঘরিয়া এলাকার মো: ইদ্রিস আলীর ছেলে। সে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার