
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (১৮ মে) সকাল ১০:২৫ মিনিটে অভিযান চালিয়ে অপহরণকারী আব্দুল্লাহ আল মুবিন (২৯) ও তার বাবা মোঃ রবিউল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়। উভয়ই নাটোর সদর থানার লোচনগর খামারপাড়ার বাসিন্দা। এসময় ভিকটিমসহ ২টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
জানা যায়, ভিকটিমকে বিয়ের প্রলোভনে গত ১৩ এপ্রিল জোরপূর্বক অপহরণ করা হয়।
পরবর্তীতে গত ১৮ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে উদ্ধার অভিযানে নামে র্যাব ।
গ্রেফতারকৃতদের মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার