
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার পবা রাইসমিল পাড়ায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মোঃ সাব্বির (২১) মোঃ শাহিন ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, একই এলাকার মোঃ জাসন (২৫) এর সাথে সাব্বিরের পূর্ব থেকে বিরোধ চলছিল। ঘটনার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাসন ফলকাটা ছুরি দিয়ে সাব্বিরের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্বজনরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা প্রস্তুতির কাজ চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শাহমখদুম থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার