
নিজস্ব প্রতিবেদক :
প্রাইভেটকারে করে এক মণ গাঁজা পাচারের সময় রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব জানায়, কুড়িগ্রাম থেকে তারা ৪০ কেজি ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার