
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ ৩০ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে মো: তন্ময় ইসলাম (২৭), একই গ্রামের মো: সেন্টু হোসেনের ছেলে মো: রাফি (৩১) ও বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো: নয়ন (৩৬)।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় আরএমপি চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম লুলুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির সময় তন্ময় ও রাফিকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে তন্ময়ের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ ৩০ টাকা এবং রাফির কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত পৌনে ১১টায় বোয়ালিয়া থানা পুলিশ সাধুরমোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নয়নকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার