
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মোনোড্রিল সিরাপসহ রাজন আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
গত ২৫ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজন আলী ওই গ্রামের মৃত একরাম আলীর ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজন আলীর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা ছাড়াও রাজশাহী মহানগর পুলিশ আইনে একটি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার