
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, ১০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সিলেটের মংলা বাজার এলাকার সেলিম মিয়া (৪৮) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার রুবেল মিয়া (৪১)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, একই দিন বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি এলাকায় র্যাব এর আরেকটি অভিযানে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ আলাউদ্দিন সরদার (৪৫) ও রতন আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র্যাবের অস্থায়ী চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে অ্যালকোহলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, একই দিন রাত আড়াইটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে মোটরসাইকেল আরোহী মোহন ইসলাম (২০)কে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলের বিশেষ কৌশলে লুকানো অংশ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায় তার বিরুদ্ধেও পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার