
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে শিশু ধর্ষণ মামলায় মো. আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু ধর্ষণের অভিযোগে আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে মামলা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায় বসবাস করতেন।
মামলাটির তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার