
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে নগরীর সপুরা ছোট বনগ্রাম জামী'আ রহমানী মাদ্রাসা মাঠে সাউথইস্ট ব্যাংক পিএলসি রাজশাহী শাখার উদ্যোগে প্রায় ৬ শত গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। সাউথইস্ট ব্যাংক রাজশাহী ও রংপুর বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো: মন্জুরুল কবির তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইলিয়াস উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আকবর আলি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট হচ্ছে। কখনও খরা, কখনও অতিবৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। একইসাথে উন্নয়ন ও সড়ক সম্প্রসারণের কারণে অনেক গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ । তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বর্তমান সরকার দেশব্যাপী ৫ কোটি গাছ রোপণের যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার