
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে তাঁর বসতবাড়ির প্রধান ফটকের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভেজ হোসেন ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোপালপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোচ থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার