
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর গাবতলা মোড় এলাকা থেকে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মাসুদ রানা (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানা পুঠিয়া থানার নবীর উদ্দনির ছেলে। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা মামলায় আদালত মাসুদ রানাকে ৬ মাসের দণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গ্রেফতারকৃত আসামিকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার