
নিজস্ব প্রতিবেদক:
শাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) ভোর পাঁচটার দিকে তাকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে আটক করা হয়।
বদলগাছী থানা পুলিশ টিটুকে আটকের বিষয়টি স্বীকার করেছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগর চৌধুরী নওগাঁ জেলায় ‘জনি গ্রুপ’ নামের একটি রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার