
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা গেছে, ঢাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরাজুল ইসলাম মেরাজ পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তবে কোন মামলায় এবং কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার