
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৬ জন পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১১ জন গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকার মৃত মন্টু আলীর ছেলে ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী মো. নয়ন আলী (৩০), শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে যুবলীগ কর্মী মো. জাহিদুল ইসলাম (৩৬), কর্ণহার থানার হুজুরিপাড়া এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে আজিজুল ওরফে আইদুল (৫৩), মৃত মমিন মণ্ডলের ছেলে আওয়ামীলীগ কর্মী মো. গোলাম রসুল (৫৭), মৃত আব্দুস সাত্তারের ছেলে হুজুরিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম (৪৮) এবং মৃত আবুল হোসেনের ছেলে যুবলীগের সেক্রেটারি মো. জিয়াউর রহমান (৪৫)।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার