
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ অভিযানসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জন এবং আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আওয়ামী সমথর্ক মো: আব্দুল হানিফ (৩৬) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার মো: হযরত আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার