
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জন এবং বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’ -এ গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: হোসেন আলী (৩৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার