নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর আশরাফ আলী, পিপিএম। গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশীদসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নবাগত ডিআইজি রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার