
নিজস্ব প্রতিবেদক:
বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
রোববার (২১ জুন) রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত নগরবাসীকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০ জুন-২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ করা হয়েছে। উক্ত সারচার্জ মওকূফ ও বিধি মোতাবেক সকল সুুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’’
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার