
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির রাজশাহী বিভাগীয় জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির বিষয়ে রাসিক প্রশাসককে অবহিত করেন। এ সময় সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মচারীদের ন্যায়সংগত দাবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় রাজশাহী বিভাগীয় জেলা কমিটির সভাপতি মো. মাসুদ রানা (বাবু), সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম (জনি), সহ-সভাপতি সালাউদ্দিন হাওলাদার, রাশেদ আলী, বাবুর আক্তার, বাচ্চু শেখ, রবিউল ইসলাম, শেখ খুরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ গোলাম মোস্তফা ও মো. আনোয়ার হোসেন (মানিক)সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি গত ৩০ জুলাই রাজশাহী বিভাগীয় জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার