
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও অধ্যাপকরা সভায় অংশ নেন।
সভায় রুয়েটের একাডেমিক কার্যক্রমের উৎকর্ষ সাধন এবং শিক্ষার মানোন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম–সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার