
নিজস্ব প্রতিবেদক:
আমরা অত্যন্ত শোকাহত অবস্থায় জানাচ্ছি যে, পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের প্রবীণ ব্যক্তি , বাংলাদেশ রেলওয়ে ( অবসর প্রাপ্ত) কর্মকর্তা এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং নিজ এলাকার প্রবীণ ও সদালোপি , চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ পাকশীর প্রবীন প্রাক্তনী আব্দুর রহমান বিশ্বাস (৮৫), শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে রাজশাহীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
তিনি ১৯৬০ সালে তিনি চন্দ্রপ্রভা থেকে মেট্রিক পাস করেন এবং ১৯৬৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কর্মজীবনে তিনি রেলওয়ের একজন কর্মকর্তা ছিলেন, ২০০০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের সময় সান্তাহার রেলওয়ে সেকশনের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন । চাকরি থেকে অবসর গ্রহণের পর রাজশাহী শহরের বালিয়াপুকুর এলাকায় বাড়ি করেন এবং সেখানেই বসবাস করতেন।
তিনি স্ত্রী, তিন পুত্র , এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও বহু আত্মীয় স্বজন রেখে গেলেন।
তার মৃত্যুতে তার পরিবার ও স্বজনেরা গভীর ভাবে শোকাহত
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার