
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রীদের উত্ত্যক্ত ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রূপবাটি গ্রামের দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে যাতায়াতের পথে তাদের উত্ত্যক্ত করা হয় এবং রূপবাটি গ্রামের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। অভিভাবকরা এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, দুই গ্রামের শিক্ষার্থীদের বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। তবে ইভটিজিংয়ের অভিযোগের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার