
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানান।
রোববার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে পুলিশ সুপার প্রথমে দ্বারিয়াপুর বাজারের পাতিলহাট হিন্দু যুব কল্যাণ সংঘ মন্দির পরিদর্শন করেন। পরে মণিরামপুর বাজারের শ্রী শ্রী কালীমাতা মন্দির, মণিরামপুর মহল্লার কিশোর সংঘ মন্দির, দোলভিটার মিলন সংঘ মন্দির, সাহাপাড়া মহল্লার বাণী পাঠাগার মন্দির ও বীণাপানি মন্দির পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি সবাইকে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার