
মো: শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর এলাকা থেকে মো. আ: ছালাম (৫৯) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র আইন ও জুয়া প্রতিরোধ আইনসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে।
গ্রেপ্তার মো. আ: ছালাম শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের মৃত ফরজ প্রামাণিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, যমুনা সেতু পশ্চিম, বড়াইগ্রাম, শেরপুর, বগুড়া সদর ও ঈশ্বরদী থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও জুয়া আইনে মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, এসব মামলার মধ্যে কিছু মামলায় আদালতে চার্জশিট দাখিল হয়েছে। আবার কয়েকটি মামলায় তিনি আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। অন্যদিকে, কিছু মামলা বর্তমানে বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মো. আ: ছালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার