
মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
"করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ " এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহজাদপুর ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বিআরডিবির চেয়ারম্যান আব্দুল আল মাহমুদ, সমবায় অফিসার রবিউল রানা, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার, সুধীজন আরো অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সাধারণ জনগণকে সমবায়ের মূলমন্ত্রে উদ্বুদ্ধ করা এবং এর মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জনে উৎসাহিত করা।
অর্থনৈতিক সমতা ক্ষুদ্র ও মাঝারি আয়ের মানুষকে একত্রিত করে যৌথ পুঁজি ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী করা। দারিদ্র্য বিমোচন: গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করে দেশের সামগ্রিক দারিদ্র্য দূরীকরণে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার