
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার ১১ ই আগস্ট বিকাল ৪ টায় উপজেলার মুন্সীগঞ্জ বাজারে মোঃ আব্দুল ওহাবের দোকানে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকার পরিমাণ অবৈধ কারেন্টাল জব্দ করে।
পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন শ্যামনগর সরকারি কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান
সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হাসান বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ । কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। ফলে নদী-খাল ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার