
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ চেক হস্তান্তর করেন। এ সময় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাসিক প্রশাসক।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার