
মো শাহান আলী, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য আত্মসমর্পণ করেছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, আত্মসমর্পণকারীদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের ৭ জন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) তাদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে জিআর ৩১৭/২৬ নম্বর মামলায় শুনানি শেষে বিচারক মোঃ মোসলেম উদ্দিন প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার