
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বাড়াতে সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের ‘বাঁশকল’ (বাম্বু ব্যারিকেড) কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর নবীপুর বাজারে কর্মসূচিটি পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান পুলিশ সুপার। পরে স্থানীয়দের মধ্যে টর্চলাইট, বাঁশি ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার