
রাজশাহী সফরে আসা ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাঁর সঙ্গে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠীদেরও শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপির পক্ষে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম এবং তাঁর সহপাঠীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময়ে পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার